শিরোনাম :
বিশ্বব্যাপী সাইবার সতর্কতা দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে,কোথঅও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশুর মৃত্যু আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত সাইবার নিরাপত্তায় সতর্কতা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কিশোরগ্যাং নির্মূলে চিফ হুইপের কঠোর নির্দেশনা, এক অভিযানে আটক ২১ এনসিপির কমিটি পুনর্গঠন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি চলছে

  • ১১:৩৮ এএম, শনিবার, ২ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে।

শনিবার ২ আগস্ট সকাল সাড়ে ৭টার পর তার অপারেশনের কার্যক্রম শুরু করেন চিকিৎসকেরা। জামায়াতে ইসলামীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, শুক্রবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সম্প্রতি এক সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হৃদযন্ত্রে ৫টি ব্লক ধরা পড়ে, যার মধ্যে কয়েকটি গুরুতর।

মিয়া গোলাম পরোয়ার বলেন, অনেকেই বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু ডা. শফিকুর রহমান নিজের দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল দেশবাসীর কাছে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech