শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

সরকারি ই-মেইল বেহাত- প্রতারণার জাল, সতর্ক করল ‘বিজিডি ই-গভ সার্ট’

  • ১২:৩৫ পিএম, বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সরকারি কর্মচারীদের বেহাত হওয়া কিছু মেইল থেকে সরকারি সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থারই অন্যদের কাছে প্রতারণামূলক ই–মেইল পাঠানো হচ্ছে।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা ‘বিজিডি ই-গভ সার্ট’ এ তথ্য জানিয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।

বুধবার ৬ আগস্ট বিজিডি ই-গভ সার্টের ওয়েবসাইটে এক প্রতিবেদনে এ ব্যাপারে জানানো হয়।

সার্ট জানিয়েছে, এসব মেইলে জেপিইজি (.jpeg) বা পিএনজি (.png) ফাইলের মধ্যে এমবেড করা ‘ফিশিং লিংক’ ছিল। আবার ডক্স (.docx) ফাইলের মতোও সংযুক্তি ছিল। মেইলে থাকা এসব ফাইল খুললে সেসব মেইলের নিয়ন্ত্রণও বেহাত হওয়ার আশঙ্কা থাকে।

সার্ট এ ধরনের একটি ‘ফিশিং মেইলের’ ছবি প্রতিবেদনে দেখিয়েছে। সেই মেইলে পরমাণু শক্তি কমিশনের প্রস্তুত করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে একটি পরিকল্পনার বিষয়ে দিনক্ষণ ঠিক করে মন্ত্রণালয়ে (ছবিতে মন্ত্রণালয়ের নাম উল্লেখ ছিল না) একটি সভা ডাকা হয়েছে। যার সভাপতিত্ব করবেন জ্যেষ্ঠ সচিব। এই মেইলের সঙ্গে একটি ডক ফাইলও সংযুক্ত ছিল।

‘ফিশিং মেইল’ হচ্ছে একধরনের প্রতারণামূলক ই–মেইল। যা সাধারণত পরিচিত ব্যক্তি–প্রতিষ্ঠান হিসেবে পাঠানো হয়। এসব মেইল পাঠিয়ে ব্যক্তিগত তথ্য চুরি, ম্যালওয়্যার ইনস্টল করা, অর্থনৈতিক বা সংবেদনশীল বিষয়াদির ক্ষতি করা হয়। এগুলো দেখতে অনেক সময় সত্যিকারের ই–মেইলের মতো মনে হয়। যেখানে ভুক্তভোগীরা সন্দেহ না করেই লিংকে ক্লিক করেন।

এসব মেইল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কিছু পরামর্শ দিয়েছে সার্ট—অজানা লিংকে ক্লিক করা বা সন্দেহজনক সংযুক্তি ডাউনলোড না করা, ই–মেইল সরকারি ডোমেইন থেকে আসছে মনে হলেও প্রেরককে যাচাই করা, ই–মেইলের মাধ্যমে বা অননুমোদিত ওয়েবসাইটে কখনোই লগইন তথ্য শেয়ার না করা, সব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন সক্রিয় করা, কর্মচারীদের নিয়মিতভাবে ফিশিং ই–মেইল সম্পর্কিত প্রশিক্ষণ ও সচেতন করা, নিজেদের সাইবার ব্যবস্থাপনা সুরক্ষিত রাখা, সন্দেহজনক কিছু মনে হলে সার্টকে জানানো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech