শিরোনাম :
আজ ৮১তম জাতিসংঘ দিবস খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির রিয়াদসহ সৌদির ৩ শহরে জরুরি সতর্কতা জারি মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ বিশ্বব্যাপী সাইবার সতর্কতা দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে,কোথঅও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশুর মৃত্যু

গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে তেল আবিবে হাজার হাজার মানুষের বিক্ষোভ

  • ১১:২০ এএম, রবিবার, ১০ আগস্ট, ২০২৫
ছবি: দা গার্ডিয়ান

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
নেতানিয়াহুর ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তেল আবিবসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

শনিবার ৯ আগস্ট সন্ধ্যায় হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে আসেন। তারা গাজা সিটি দখলের আগে একটি বন্দী বিনিময় চুক্তি ও যুদ্ধবিরতির দাবি জানান। দা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হামাসের কাছে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করে সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। তাদের আশঙ্কা, এই অভিযান শুরু হলে প্রিয়জনদের প্রাণ হারানোর আশঙ্কা বেড়ে যাবে।

টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, গত কয়েক মাসের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা ঘনবসতিপূর্ণ ফিলিস্তিনি শহর গাজা সিটি দখলের সিদ্ধান্ত নেয়। যদিও সেনাবাহিনী সতর্ক করেছিল- এই পদক্ষেপ বন্দীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে, অপ্রয়োজনীয়ভাবে সৈন্যদের বিপদে ফেলবে এবং গাজায় মানবিক সংকটকে আরও গভীর করবে।

বন্দী ও নিখোঁজদের পরিবারের সংগঠন হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এক বিবৃতিতে জানায়, সরকার আমাদের প্রিয়জনদের বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ওপর লাল সতর্কতার পতাকা উড়ছে।

সংগঠনটি নীতিনির্ধারকদের উদ্দেশে আহ্বান জানায়, সময় শেষ হয়ে এসেছে। একটি পূর্ণাঙ্গ বন্দী বিনিময় চুক্তি করুন, যুদ্ধ থামান, আমাদের প্রিয়জনদের ফিরিয়ে দিন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech