Breaking News:


শিরোনাম :
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে হাম ও উপসর্গে এক দিনে সর্বাধিক ১৭ শিশুর মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ১৭৮ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৩ আসনে নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নিহত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

জন্মাষ্টমী কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক: নাহিদ

  • ০৯:৩০ পিএম, শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র দিনে দেশের হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্ম-বর্ণের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার ১৬ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক। আমরা বিশ্বাস করি, সামাজিক সম্প্রীতি রক্ষা সবার যৌথ দায়িত্ব। এই দায়িত্ব পালনে জাতীয় নাগরিক পার্টি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। কারণ আমরা জানি দায়, দরদ ও সম্প্রীতির রাজনীতি ছাড়া সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

নাহিদ ইসলাম বলেন, বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস। এই মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি মিলেমিশে এক অনন্য মানবিক ঐতিহ্য গড়ে তুলেছে। এই ঐতিহ্য আমাদের শক্তি, এই ঐতিহ্যই আমাদের গৌরব।

তিনি বলেন, শ্রীকৃষ্ণ তাঁর জীবন ও কর্মের মাধ্যমে শিখিয়েছেন অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা, এবং দুর্বল-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। আজকের বিশ্বে, যখন বিভাজন ও অবিশ্বাস ছড়িয়ে পড়ছে, তখন তাঁর এই শিক্ষা আমাদের জন্য এক উজ্জ্বল দিশারী।

নাহিদ ইসলাম আরও বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক আমরা ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান মর্যাদায় বাস করবে, একে অপরের আনন্দে শরিক হবে, একে অপরের দুঃখে পাশে দাঁড়াবে। শ্রীকৃষ্ণের সত্য, ন্যায় ও মানবিকতার শিক্ষা বিশ্বকে পথ দেখাক।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech