শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফর: দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মার্কিন কূটনীতিক ও পরিবারের সদস্যদের সৌদি ত্যাগের নির্দেশ ত্রিদেশীয় সিরিজে আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ বিজয়া দশমীতে বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় প্রাণ গেল নববধূর ১৩ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা হুতিরা পাল্টা আঘাত করলো সৌদি আরবে: দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১ ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্স বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে: লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে

আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

  • ১২:২৩ পিএম, বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আবারও কাপ্তাই বাঁধের পানি ছাড়া শুরু করেছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। কাপ্তাই লেকের পানি আবারো বিপদসীমার কাছাকাছি চলে আসায় দ্বিতীয় দফায় পানি ছড়া হলো।

বৃহস্পতিবার ২১ আগস্ট কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বুধবার দিবাগত রাত ৮টা থেকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দিয়ে পানি ছাড়া শুরু হয়েছে । এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে হ্রদের ইনফ্লো (প্রবাহ) ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেট (জলকপাট)  খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।

গতকাল বুধবার রাত আটটায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.৩৫ এমএসএল। হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

এদিকে হ্রদের পানি বৃদ্ধিতে সচল রয়েছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে আরো ৩২ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে। বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২২০ মেগাওয়াট।

উল্লেখ্য, এর আগে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপদ সীমা অতিক্রম করায় অর্থাৎ ১০৯ ফুটের প্রায় কাছাকাছি চলে আসায় গত ৫ আগস্ট দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়।

পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কেন্দ্রের জলকপাট সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়। পানি ছাড়ার সাতদিন পর হ্রদে পানির উচ্চতা কমে আসায় গত ১২ আগস্ট সকাল নয়টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়।

গতকাল পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় পুনরায় জলকপাট খুলে দেওয়া হল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech