Breaking News:


শিরোনাম :
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে হাম ও উপসর্গে এক দিনে সর্বাধিক ১৭ শিশুর মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ১৭৮ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৩ আসনে নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নিহত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা হবে: ইসলামী ঐক্যজোট

  • ০৯:৫৬ পিএম, বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সেটা হবে জনগণের সঙ্গে প্রতারণা- বলেছেন ইসলামী ঐক্যজোটের নির্বাহী কমিটির সভায় চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ।

বৃহস্প্রতিবার ২১ আগস্ট ইসলামী ঐক্যজোটের নির্বাহী কমিটির নিজস্ব কার্যালয়ে দলের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি যে অবস্থায় এসে দাড়িয়েছে, তার থেকে পরিত্রাণ পেতে হলে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর জরুরি হয়ে পড়েছে। দেশ প্রশাসনিকভাবে অকার্যকর হয়ে পড়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত সার্বিক বিবেচনায় জনকল্যাণমুখী কার্যক্রমকে গতিশীল করা।

মাওলানা আব্দুর রকিব বলেন, দেশের দ্রব্য মূল্য হঠাৎ করেই উদ্ধেগজনক হারে বেড়ে গেছে। সরকারের বাজার মনিটরিং বাড়ানো প্রয়োজন।

ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকা দরকার। যে কোনো কিছুর বিনিময় ফ্যাসিস্ট সরকার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য সব মহলকেই নিজ নিজ অবস্থান থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে থেকে যারা সুবিধা ভোগ করেছে এবং দমন পীড়নকে উৎসাহিত করেছে তারা বিভিন্ন দল ও জোটের সঙ্গে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য লিয়াজোঁ করে চলেছে। এটা আমাদের জন্য অশনি সংকেত।

ফ্যাসিস্ট সরকারে আমলে দুর্নীতি, খুন, রাহাজানি, আয়নাঘর, ক্রসফায়ারের নামে হত্যাসহ বিভিন্ন অপকর্মে জড়িতদের বিচার ত্বরান্বিত করার দাবি জানান। দুর্নীতির মাধ্যমে যে সব সম্পদ গড়ে তুলেছে তা অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে। সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অসুস্থ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনায় দোয়া করা হয়। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন– সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, সহ-সভাপতি মাওলানা এরশাদুর রহমান, মাওলানা কামরুজ্জামান রোকন, মাওলানা ওবায়দুল হক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাওলানা মোছাব্বির রহমান মোল্লা, মাহমুদুল করিম খান, কিশোরগঞ্জ জেলা সভাপতি মুফতি শফিকুল ইসলাম, মাওলানা রুম্মান প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech