Breaking News:


শিরোনাম :
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে হাম ও উপসর্গে এক দিনে সর্বাধিক ১৭ শিশুর মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ১৭৮ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৩ আসনে নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নিহত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে: মির্জা ফখরুল

  • ০৯:৩০ পিএম, শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আজ প্রমাণিত হয়েছে শেখ হাসিনা এই বর্বর হত্যাকাণ্ড ও গুমের জন্য দায়ী। তার বিচার অবশ্যই এই দেশের মাটিতেই হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি পেতে হবে- বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

শুক্রবার ২২ আগস্ট জাতীয় সংসদ ভবনের সামনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার গুম কমিশনকে প্রকাশ্যে আনা ও পাবলিক শুনানি আয়োজনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের মা, ভাইবোনদের কান্না থামাতে তারা ব্যর্থ হয়েছে। এ বিষয়ে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে আছি। আমাদের নেতারা বছরের পর বছর মিথ্যা মামলায় কারাগারে থেকেছেন। তারেক রহমানকে বাধ্য করা হয়েছিল নির্বাসনে যেতে। নেতৃত্বের পর্যায়ে এমন কেউ নেই, যার নামে শত শত মামলা বা হয়রানির শিকার হয়নি। তাই এটা ভাবা ভুল হবে যে, বিএনপি ক্ষমতায় এলে এসব এড়িয়ে যাবে। বিএনপি নির্বাচনের মাধ্যমে এসব বিচার শেষ পর্যন্ত নিয়ে যেতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের অন্যতম দাবি ছিল— গুম ও হত্যার বিচার। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, গুম হওয়া শিশুদের পাশে সবসময় থাকব এবং যতদিন পর্যন্ত ন্যায়বিচার না হবে, ততদিন লড়াই চালিয়ে যাব। গুমের শিকার প্রত্যেকের সম্পূর্ণ তথ্য সরকারকে প্রকাশ করতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech