Breaking News:


শিরোনাম :
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে হাম ও উপসর্গে এক দিনে সর্বাধিক ১৭ শিশুর মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ১৭৮ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৩ আসনে নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নিহত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিল বিএনপি : বাসার সামনে ছাত্র-জনতার অবস্থান

  • ০৭:০৫ পিএম, সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার ২৫ আগস্ট বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার জন্ম দেওয়ায় ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে গতকাল রবিবার বিকেলে বিএনপির দপ্তর থেকে শোকজ নোটিশ দেওয়া হয়। তবে ফজলুর রহমান জবাব দিতে লিখিতভাবে দলের কাছে সাত দিন সময় চান। কিন্তু দল তাকে আরও ২৪ ঘণ্টা অর্থাৎ রবিবার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে বলেছে।

আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফজলুর রহমানকে লোকজের জবাব দিতে হবে বলে বিএনপির দপ্তর সূত্র জানায়।

শোকজ নোটিশে যা উল্লেখ করেছে বিএনপি

আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহিদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশোর অধিক নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহিদ হয়েছেন এবং ত্রিশ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরণের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন।

এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দেখিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়েছে।

সোমবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে এই বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে সেনাবাহিনীর সদস্য সদস্যদের উপস্থিতি দেখা গেছে

আন্দোলনকারী ছাত্রদের দাবি, বিএনপির ফজলুর রহমান যেভাবে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ এবং ‘কালো শক্তি’ বলে আখ্যায়িত করেছেন, আমরা তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওই আন্দোলনকারী আরও বলেন, ফজলুর রহমান বলছেন আমরা ২৪ এ অভিনয় করছি। আমরা আসলে অভিনয়টা করতে আসছি এবং এখানে আজকে তাকে গ্রেফতারের অভিনয়টা করা হবে।

আরেক আন্দোলনকারী বলেন, আমরা সুশীল ও প্যাসিভ আন্দোলন করছি, কিন্তু মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার আমাদের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে।

বিক্ষোভের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। তার নিজ জেলা কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিএনপি তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন ভবিষ্যতে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবেন তারা।

এদিকে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে ফজলুর রহমান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি কৃতজ্ঞ, তাদের ভূমিকায় আমি সন্তুষ্ট। আমার বাসা থেকে ফোন করার দশ মিনিটের মধ্যে তারা ব্যবস্থা নিয়েছে। তবে আমি আমার মৌলিক অধিকার পেতে চাই, আমার সাংবিধানিক অধিকার চাই। আমার সন্তানদের নিরাপত্তা চাই।

তিনি বলেন, মব সৃষ্টি করে আমাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। আপনারা আমার পুরো বক্তব্য দেখুন, ভুল হলে ক্ষমা চাইব।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech