শিরোনাম :
আদমজী ইপিজেডে গুদামে আগুন, ৯ ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে পরিবেশ রক্ষায় শিশুদের ছোটবেলা থেকেই সচেতন হতে হবে- প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আন্দোলনেও অনড় সরকার, চট্টগ্রাম ছাড়া সারাদেশে সব জেলায় পরীক্ষা চলবে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক : জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ আলোচনায় না এলে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের- সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান বাংলাদেশের যোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী ফ্রান্সকে ২-০তে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন পাঁচ অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা-ভাঙচুর, কয়েকজন আটক

  • ১০:৪২ এএম, মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ২৬ আগস্ট কনস্যুলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (স্থানীয় সময়) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে কনস্যুলেটে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির দেড় শতাধিক অতিথি এতে অংশ নেন। নিরাপত্তার জন্য আগেই পুলিশের মোতায়েন ছিল।

তবে বিকেল ৫টার পর হামলাকারীরা কনস্যুলেটের সামনে অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে, অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং অতিথিদের ধাওয়া দেয়। প্রবেশে বাধা দেওয়ার পাশাপাশি ডিম নিক্ষেপ করে। ভবনের পাশের একটি অফিসের কাচের দরজায় আঘাত করলে সেটি ফেটে যায়।

পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে আটক করে। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পুলিশের হাতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে নিউইয়র্ক পুলিশ।

কনস্যুলেট জানিয়েছে, পুরো সময় পুলিশ সতর্ক ছিল এবং প্রধান অতিথি নির্বিঘ্নে অনুষ্ঠানস্থলে প্রবেশ ও প্রস্থান করেন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে।

এছাড়া, হামলাকারীদের সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের কোনো সরাসরি যোগাযোগ হয়নি বলেও জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন অপতথ্য ও প্রোপাগান্ডাকে বিভ্রান্তিকর বলেও উল্লেখ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech