শিরোনাম :
আদমজী ইপিজেডে গুদামে আগুন, ৯ ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে পরিবেশ রক্ষায় শিশুদের ছোটবেলা থেকেই সচেতন হতে হবে- প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আন্দোলনেও অনড় সরকার, চট্টগ্রাম ছাড়া সারাদেশে সব জেলায় পরীক্ষা চলবে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক : জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ আলোচনায় না এলে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের- সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান বাংলাদেশের যোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী ফ্রান্সকে ২-০তে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন পাঁচ অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

প্রধানমন্ত্রী নিহতের খবর নিশ্চিত করেছে হুতি, প্রতিশোধের প্রতিশ্রুতি

  • ১১:০৬ এএম, রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
ছবি: আল জাজিরা

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের বিদ্রোহীরা।  এ নিয়ে গোষ্ঠীটির এক কর্মকর্তা ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার ৩০ আগস্ট এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে, বৃহস্পতিবার সানায় এক বিমান হামলায় আহমেদ আল-রাহাবি এবং অন্যান্য মন্ত্রী নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আল-রাহাউই, যিনি বিভক্ত দেশের যেসব এলাকা হুতিদের নিয়ন্ত্রণে ছিল, সেখানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে হুথি নেতৃত্বাধীন সরকারের অন্যান্য সদস্যদের সঙ্গে একটি কর্মশালার সময় লক্ষ্যবস্তু করা হয়।

তবে ইসরায়েলি হামলায় আরও কতজন মন্ত্রী নিহত হয়েছেন তা হুথিরা নির্দিষ্ট করেনি।

দিনের শেষে এক ভিডিও বার্তায় ইয়েমেনি রাজনীতিবিদ এবং হুথিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী সামরিক কর্মকর্তা মাহদি আল-মাশাত বলেন, আমরা প্রতিশোধ নেব এবং ক্ষতের গভীর থেকে আমরা বিজয় অর্জন করব।

এর আগে সানায় আক্রমণ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হুথি সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের মধ্যে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়।  


আডেনভিত্তিক সংবাদমাধ্যম আল-গাদের এক প্রতিবেদনে বলা হয়, হামলাটি রাজধানী সানার বাইরে আরেকটি স্থানে চালানো হামলা থেকে আলাদা ছিল। মূলত হুতি নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠককে লক্ষ্য করে হামলা চালানো হয়। বৈঠকে হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি টেলিভিশন এন টুয়েলভ-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাহাভি ইরান ও লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরাইলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।

আরব গণমাধ্যমগুলো জানিয়েছে, সানায় অন্তত ১০ দফা বিমান হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সূত্রের বরাতে কান আরও জানায়, প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালানো হয়, যেখানে হুতি সরকারের আরও কয়েকজন ঊর্ধ্বতন নেতা নিহত হয়েছেন।

প্রসংগত, ২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এরপর তৎকালীন প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসু হাদি সৌদি আরবে পালিয়ে যান। তিনি হুতিদের প্রতিষ্ঠিত সরকারকে অবৈধ ঘোষণা করেন। এরপর তার সমর্থনে ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক ব্যাপক হামলা চালায়। তা সত্ত্বেও হুতিদের প্রতিহত করা যায়নি। তারা এখনো সানার নিয়ন্ত্রণ নিজেদের কাছে ধরে রাখতে পেরেছে। এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন রাহাভি।

উল্লেখ্য, দখলদার ইসরায়েল কর্তৃক গাজায় আগ্রাসনের প্রতিবাদে হুতিরা সাম্প্রতিক সময়ে নিয়মিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছিল। এর মধ্যেই তাদের প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech