Breaking News:


শিরোনাম :
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে হাম ও উপসর্গে এক দিনে সর্বাধিক ১৭ শিশুর মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ১৭৮ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৩ আসনে নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নিহত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে : মহাসচিব

  • ১১:৩৮ এএম, সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি অযৌক্তিক। এমন দাবিতে আমরা ভীত সন্ত্রস্ত নই। আমরা আশা করছি, সরকার ভ্রান্ত দাবিতে, ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

রবিবার ৩১ আগস্ট সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেছেন, গতকাল সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে।

এই মুহুর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে। জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না।

জাপা মহাসচিব বলেন, আরপিও অনুযায়ী যেসব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, এমন কোনো কাজ জাতীয় পার্টি কখনোই করেনি। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই। যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলছে, তাদের এ দাবি অযৌক্তিক। এমন দাবিতে আমরা ভীত নই। আমরা আশা করছি, সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।

জাতীয় পার্টি মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে।

জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে শামীম হায়দার বলেন, দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে। দেশটা আমাদের সবার, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech