শিরোনাম :
তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত

নুরের ওপর হামলাকারীদের বিচার ও ৩ দফা দাবিতে পল্টন মোড়ে অবরোধ গণঅধিকার পরিষদের

  • ০৯:৩৩ পিএম, বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার ৩ সেপ্টেম্বর বিকেল সোয়া পাচটা দিকে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এতে পল্টন ও আশেপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অফিস ছুটির সময় ব্যস্ত ওই এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, তারা রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করছেন। পল্টন মোড় দিয়ে যে চারদিকে রাস্তা রয়েছে, তার সবকটি বন্ধ হয়ে গেছে।

তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানান।

গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ নেতা আবু হানিফ জানান, সরকার আমাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলন গড়ে তুলব।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষ বাঁধে। দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ওই ঘটনায় তাৎক্ষণিক মশাল মিছিলের ডাক দেয় গণঅধিকার পরিষদ। রাত সাড়ে ৯টায় মশাল মিছিল কর্মসূচি শেষে বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নুর মাথায় আঘাত পান, তার চোয়াল ও নাক ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হলে ১ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech