Breaking News:


শিরোনাম :
মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে- গাজী আতাউর রহমান একই দিনে যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : খন্দকার আব্দুল মুক্তাদির সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০: ভারতকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে ৪৮ দলের বিশ্বকাপের পূর্ণ সূচি প্রকাশ, ১১ জুন শুরু বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন ডলার ইরানি ড্রোন হামলায় কুয়েতের তেল শোধনাগারে আগুন

হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

  • ০৮:০২ এএম, শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর হানিফ ফ্লাইওভারের পাশে বাস ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার ৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সিএনজিচালক শহিদুল (৫০) ও দোকান কর্মী ইমরান (৪৮)। আহতের ব্যক্তির নাম রফিক (৫০)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গুলিস্তান হেডকোয়ার্টারের এক কর্মকর্তা জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করেন। রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। বর্তমানে আহত রফিক ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, হানিফ ফ্লাইওভারের পাশে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শহিদুল ও ইমরান মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech