Breaking News:


শিরোনাম :
তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন নির্বাচনের তফসিল বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় : মির্জা ফখরুল নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানালো জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা: ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখ শিক্ষার্থী, ভর্তি শুরু ১৭ ডিসেম্বর, বেসরকারিতে শূন্য আসন ৮ লাখ সৌদিজুড়ে ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা দিলো এনসিএম হজযাত্রীদের বিমান টিকেটের ওপর আবগারি শুল্ক মওকুফ করল এনবিআর প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন ৩ লাখ পেরিয়ে মধ্যরাতে পরপর ‍দুবার কেঁপে ওঠে সিলেট স্কুলে ভর্তির লটারি আজ: ফল জানা যাবে যেভাবে

একনেকে চট্টগ্রাম বে টার্মিনালসহ ২৪ হাজার ২৪৭ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদন

  • আপলোড টাইম : ১১:৩৯ এএম, সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১০৬ Time View
ছবি: পিআইডি

।।বিকে রিপোর্ট।।
চট্টগ্রাম বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নসহ ১৪ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ২৪ হাজার ২৪৭ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৩ হাজার ১ কোটি টাকা, বৈদেশিক সহায়তা থেকে ১৬ হাজার ৭১৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ৪২৬ কোটি টাকা ব্যয় করা হবে।

রবিবার ২০ এপ্রিল পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি জানান, চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণে একনেক সভায় ১৩ হাজার ৫২৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ‘বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিটিএমআইডিপি) অনুমোদন দিয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দর আসলে সমুদ্রবন্দর নয়, এটি নদীবন্দর। কাজেই আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সমুদ্রবন্দর দরকার। এজন্য বে টার্মিনালটির অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প নেওয়া হচ্ছে। এর একটি আজ অনুমোদন পেল। আরও একটি প্রকল্প নেওয়া হবে পাবলিক-প্রাইভেট পার্টনার শিপের (পিপিপি) মাধ্যমে। সবমিলিয়ে এখানে চারটি টার্মিনাল হবে এবং এটি মেগা প্রকল্প হবে। প্রকল্পটি যাতে দ্রুত শেষ হয় সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় ৬ কিলোমিটার দীর্ঘ জলবায়ু সহনশীল ব্রেক ওয়াটার নির্মাণ করা হবে, যা বন্দরের জলোচ্ছ্বাস, স্রোত ও প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষা দেবে। পাশাপাশি বন্দর অববাহিকা, প্রবেশপথ ও অ্যাক্সেস চ্যানেলের খননকাজও করা হবে।

আধুনিক এই বে টার্মিনাল আন্তর্জাতিক মানসম্পন্ন অপারেটর দ্বারা পরিচালিত হবে এবং প্যানাম্যাক্স আকারের বড় জাহাজ ভিড়তে পারবে।

প্রকল্পটি কনটেইনার টার্মিনাল নির্মাণে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করবে। বিশ্বব্যাংক ও সরকারের অর্থায়নে এই প্রকল্প বিনিয়োগকারীদের আস্থা যোগাবে এবং ঝুঁকি হ্রাস করবে। বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা আইএফসি একটি বেসরকারি টার্মিনালে বিনিয়োগের সম্ভাবনা বিবেচনা করছে।

চট্টগ্রাম বন্দর থেকে পশ্চিমে আনন্দনগর/সন্দ্বীপ চ্যানেলে অবস্থিত বে টার্মিনালটি ঢাকার সঙ্গে সড়ক ও রেল সংযোগে নিকটবর্তী এবং এটি দেশের মোট কনটেইনার পরিবহনের ৩৬ শতাংশ পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে।

এ প্রকল্পের মাধ্যমে দশ লাখেরও  বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন যাদের অর্ধেকই নারী। যাদের মধ্যে রয়েছেন শিপিং কোম্পানি, ব্যবসায়ী সম্প্রদায়, আমদানিকারক, রপ্তানিকারক ও ফ্রেইট ফরোয়ার্ডাররা।

এছাড়াও আজকের একনেক সভায় মোট ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। যার মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয় হবে।

অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে ১৩টি নতুন এবং ৩টি সংশোধিত প্রকল্প।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো– জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর প্রকল্প, চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়) এবং চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন। এ ছাড়া গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা, তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের খনন সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ।

আরও আছে– বায়ু দূষণ পর্যবেক্ষণ যন্ত্রপাতি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া প্রকল্প (B-STRONG) (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – DAE, বিএডিসি), বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া প্রকল্প (B-STRONG) (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর – LGED) এবং বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া প্রকল্প (B-STRONG) (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড – BWDB)।

অনুমোদন পেয়েছে বাংলাদেশে কৃষি খাত রূপান্তরের টেকসই ও সহনশীল বিনিয়োগে কারিগরি সহায়তা কর্মসূচি, চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়) (১ম সংশোধিত), সবার জন্য বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক শহর প্রকল্প (LICA), চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প, উন্নত সহনশীলতা, অন্তর্ভুক্তি ও লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা জোরদারকরণ প্রকল্প।  

এছাড়া আরও দুটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এবং পূর্বে অনুমোদিত পাঁচটি প্রকল্প সম্পর্কে সভায় অবহিত করা হয়।

সভায় সংশ্লিষ্ট উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech