শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ কুড়িগ্রাম সীমান্তে ১০ দিন ধরে ৩ যুবকের অবস্থান, দুইজন উধাও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল, লেবাননে লড়াইয়ে লাগাম ধানমন্ডিতে সাংবাদিককে মারধর করলেন জামায়াতকর্মীরা ফ্রান্সে তীব্র তাপপ্রবাহ: ২ দিনে ১৮ জনের মৃত্যু প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা অবশেষে ১১৫ দিন পর হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ ২৫ কোটি বৃক্ষ রোপণ: কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

কাউকে মোরাল পুলিশিংয়ের দায়িত্ব দেওয়া হয়নি: সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

  • ১১:৫৩ এএম, শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশে জুলাই এসেছিল বহু মত, বহু পথ, বহু স্বভাব, বহু পোশাকের দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই। এখানে মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি- বলেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার ৬ মার্চ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফারুকী তার পোস্টে লেখেন, জুলাইয়ে যখন হাসিনার খুনি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিলেন তখন কি পাশের জন ছেলে না মেয়ে, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া, হিজাব না জিন্স, বিএনপি না জামায়াত-এই খোঁজ নিয়েছিলেন কেউ?

তিনি আরও লেখেন, দাড়ি-টুপি-বোরখাকে যখন স্টিগমাটাইজ করা হয়েছিল তখন প্রতিবাদ করছিল বাংলাদেশ।

আজ উল্টোদিকে যখন স্টিগমাটাইজ করা হচ্ছে তখনও বাংলাদেশকে প্রতিবাদ করতে দেখে আশাবাদী হই। সব প্রকার মিসোজিনিকে সোজা বাংলায় ‘না’! আগেও না, আজও না, ভবিষ্যতেও না। ধন্যবাদ।

সবশেষ উপদেষ্টা লেখেন, সংযুক্তঃ হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল, সেই বাচ্চা উৎপাদন কইরা তার উপকার কারা করছেন?

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech