শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

জনস্বার্থে ঈদের ছুটিতেও খোলা ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেও আজ বৃহস্পতিবার ১২ জুন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। গতকাল বুধবার ১১ জুনও একই ব্যবস্থায় সীমিত পরিসরে কিছু ব্যংক খোলা ছিল।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ-সংক্রান্ত নির্দেশনা আগেই জারি করেছে।

নির্দেশনায় জানানো হয়, ওষুধশিল্পসহ আমদানি-রপ্তানিনির্ভর শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ এবং বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে ব্যাংকগুলো নিজস্ব বিবেচনায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা খোলা রাখতে পারবে।

ব্যাংকগুলো বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে, তবে লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।

এই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech