শিরোনাম :
৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা বিজিবির কঠোর প্রতিরোধের মূখে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নিল বিএসএফ নয়াদিল্লিতে শুরু হচ্ছে ৫৭তম সীমান্ত সম্মেলন : পুশইন ইস্যুতে কঠোর বার্তা দেবে বিজিবি সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপি ও জাতীয় ব্যাক্তিত্বদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য আবাসন ঋণে নতুন উদ্যোগ, সুবিধা পাবেন ফ্ল্যাট ক্রেতারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

‘নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনো চূড়ান্ত নয়’

  • ১০:৪৯ এএম, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। এ সপ্তাহের শেষদিকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং যোগদান করলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেব- বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার ১৭ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে। তার মধ্যে একটি হলো বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং। আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ ছাড়া বিভিন্ন সময়ে ছড়ানো গুজব নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, পত্রপত্রিকায় বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে, আমি মনে করি যে, এভাবে আসা উচিত না। কারণ, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়ার আগে, সেটা প্রকাশের আগেই, কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্তের আগেই কিছু মিডিয়া দলে যোগদানের বিষয়ে খবর ছাপিয়েছে। আমার মনে হয়েছে কাজটি ঠিক হয়নি।

আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসার আগে অনুমানভিত্তিক নিউজ করা ঠিক না বলেও উল্লেখ করেন তিনি।  

তথ্য উপদেষ্টা বলেন, সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। হয়তো এ সপ্তাহের শেষে আমি এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব।

তবে সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, নতুন দলে যোগদানের বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। কিন্তু সেটার সম্ভাবনা আছে।

বাইরে যারা আছে, বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটি, তারা একটি রাজনৈতিক দলের উদ্যোগের কথা অনেক আগেই বলেছে। আমি আমার জায়গা থেকে বলেছি, যে সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech