শিরোনাম :
আজ থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা: সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত তেলবাহী ট্রেনের তিন ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ বাজেট অধিবেশনে দেশের মানুষের অধিকার রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন করতে হবে হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করার দাবী করল যুক্তরাষ্ট্র এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে সর্বোচ্চ বরাদ্দ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে বিকালে ঢাকাসহ দেশের ১৭অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

প্রবীণ সাংবাদিক শেহাবউদ্দিন আহমেদ নাফা আর নেই

  • ০৮:৩১ পিএম, রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক শেহাবউদ্দিন আহমেদ নাফা আর নেই।

রবিবার ১৩ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়—স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জনাব নাফা চৌমুহনী থেকে প্রকাশিত সাপ্তাহিক কৈফিয়ত পত্রিকার সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এ ছাড়া তিনি ইন্ডিপেনডেন্ট, ডেইলি স্টার ও অধুনালুপ্ত বাংলাদেশ টাইমসসহ দীর্ঘদিন বিভিন্ন ইংরেজি দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেন।

রবিবার বাদ এশা সায়েন্সল্যাব বায়তুল মা’মুর জামে মসজিদে নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech