শিরোনাম :
৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা বিজিবির কঠোর প্রতিরোধের মূখে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নিল বিএসএফ নয়াদিল্লিতে শুরু হচ্ছে ৫৭তম সীমান্ত সম্মেলন : পুশইন ইস্যুতে কঠোর বার্তা দেবে বিজিবি সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপি ও জাতীয় ব্যাক্তিত্বদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য আবাসন ঋণে নতুন উদ্যোগ, সুবিধা পাবেন ফ্ল্যাট ক্রেতারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় মামলা

  • ০৪:০৬ পিএম, রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ১২ এপ্রিল সন্ধ্যায় এই মামলা রেকর্ড করা হয়।

তিনি জানান, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ মামলাটি করা হয়েছে। পুলিশ  মামলার তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, নববর্ষের শোভাযাত্রার জন্যে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার যে মুখাবয়ব তৈরি করা হয়েছিল আজ আগুনে পুড়ে যায়। এটি নৈরাজ্যবাদীদের কাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলা নববর্ষ উদযাপনের জন্য যে সাতটি বড় মোটিফ তৈরি করা হয়েছিল তার একটি শেখ হাসিনার ভয়ঙ্কর ফ্যাসিবাদী মুখাবয়ব। এটি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বড়ো এই মোটিফে আগুন লাগানোর কারণে আশেপাশের অন্যান্য কিছু মোটিফও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘সম্ভবত ভোর ৪:৪৫ থেকে ৫:০০ টার মধ্যে মোটিফটিতে আগুন লাগানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন।

তিনি বলেন, আগুন লাগানোর কাজটি সেই সময়েই করা হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ই এপ্রিল, ভোর ৪:৫০ এর দিকে, কে বা কারা চারুকলা অনুষদের দক্ষিণ গেটের কাছে প্যান্ডেলের ভেতরে রাখা বিভিন্ন প্রতীকী মোটিফের মধ্যে ভয়ংকর ফ্যাসিস্টের মোটিফটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech