Breaking News:


মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ২০ হাজার কোটি টাকা ছাড়ালো

  • আপলোড টাইম : ১০:১২ এএম, সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৭৫ Time View
ছবি: ফাইল ফটো, বিকে গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে ১৬৫ কো‌টি ৬১ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ২০ হাজার ৩৭০ কোটি টাকা।

রবিবার ১৬ মার্চ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য বলছে, আলোচিত সময়ে (মার্চে প্রথম ১৫ দিন) ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়া‌রি পর্যন্ত ৮ মাসে দেশে এক হাজার ৮৪৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে; যা আগের অর্থবছরের তুলনায় ২৩ দশমিক ৮০ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কো‌টি ডলার বা এক হাজার ১১০ কো‌টি টাকা।মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ২০ হাজার কোটি টাকা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech