শিরোনাম :
৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা বিজিবির কঠোর প্রতিরোধের মূখে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নিল বিএসএফ নয়াদিল্লিতে শুরু হচ্ছে ৫৭তম সীমান্ত সম্মেলন : পুশইন ইস্যুতে কঠোর বার্তা দেবে বিজিবি সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপি ও জাতীয় ব্যাক্তিত্বদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য আবাসন ঋণে নতুন উদ্যোগ, সুবিধা পাবেন ফ্ল্যাট ক্রেতারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘আরও অনেক চমক’ দেখাবে ইরান : আরাগচি

  • ১০:৫৩ এএম, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে— তাহলে ‘আরও অনেক নতুন চমক’ দেখাতে বাধ্য হবে তেহরান।

মঙ্গলবার ২০ মে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যেগাযোগমাধ্যম এক্স পোষ্টে এ সতর্কবার্তা দিয়েছেন।

পোস্টে আরাগচি বলেছেন, ইরানে যুদ্ধ শুরু করার ২ মাসেরও বেশি সময় পার হয়েছে, মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে এই যুদ্ধে তারা কয়েক ডজন যুদ্ধবিমান হারিয়েছে, সেগুলোর সম্মিলিত দাম শত শত কোটি ডলার। প্রথম যে মার্কিন বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেটি ছিল একটি এফ-৩৫ যুদ্ধবিমান; আমাদের শক্তিশালী সামরিক বাহিনী সেটি ভূপাতিত করেছিল।

এই যুদ্ধ থেকে যে শিক্ষা এবং জ্ঞান আমরা নিয়েছি, তাতে এটুকু বলতে পারি যে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা করে, সেক্ষেত্রে নতুন আরও অনেক চমক তাদের সামনে হাজির করবে ইরান।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘ প্রায় দু’যুগ ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা প্রায় ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতিতে যায় ওয়াশিংটন ও তেহরান, যা এখনও চলছে।

তবে এই যুদ্ধবিরতির মধ্যেই একাধিকার ‘ফের ইরানে হামলা’ শুরু করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সর্বশেষ হুমকি দিয়েছেন গতকাল মঙ্গলবার। এ দিন হোয়াইট হাউসে ‘ইরানে ফের অভিযান শুরু হতে পারে কি না’—সাংবাদিকরা এমন প্রশ্ন করলে জবাবে ট্রাম্প বলেন, “আমি আশা করি যে আমাদের আর যুদ্ধ করতে হবে না, কিন্তু আমরা তাদের আরেকটি বড় আঘাত করতে পারি। আমি এখনও নিশ্চিত নই।”

ট্রাম্পের এই হুমিকর কিছুক্ষণ পর এক্সে এই সতর্কবার্তা পোস্ট করেন আরাগচি।

সূত্র : এএফপি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech