লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াতের আমীর ও নায়েবে আমীরের সাক্ষাত

ছবি: সংগৃহিত ফাইল ফটো

লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াতের
আমীর ও নায়েবে আমীরের সাক্ষাত

।। বিকে ডেস্ক।।

লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গত রবিবার এ সাক্ষাতের সময় জনাব তারেক রহমানও উপস্থিত ছিলেন বলে একধিক সুত্রে জানা গেছে। জামায়তের একটি সুত্রও এই তথ্য নিশ্চিত করেছে।’

খালেদা জিয়া বেশ কিছুদিন যাবত বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।জামায়াতের দুই নেতা ব্রাসেলস হয়ে লন্ডনে যান।ডা:শফিকুর হরমান ঢাকায় ফিরে এসেছেন বলে জানা গছে।

উল্লেখ্য,জামায়াত বিএনপির চেয়ারপার্সন/চেয়ারম্যান পদে জনাব তারেক রহমানের চেয়ে বেগম জিয়াকে তাদের জন্যে বেশী সহায়ক মনে করে বলে জানা গেছে।কারন ,রাজনীতিতে জনাব তারেক রহমান আগের চেয়ে এখন অনেক পরিপক্ক বলে ধারনা করা হয়।

তারেক রহমানের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, দুজন মানুষ একসঙ্গে হলে তো অনেক কথাই হয়। অনেক কথাই হয়েছে। তবে তিনি এর বেশি কিছু আর বলতে চাননি।

জামায়াতের আমির শফিকুর রহমান গত ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান। এই সফরে তার সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।

প্রায় দুই সপ্তাহের সফর শেষে সোমবার সকালে জামায়াতের আমির শফিকুর রহমান দেশে ফিরেছেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি।

সূত্রে জানা গেছে, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি ছিল জামায়াত আমিরের। সফরকালে ইউরোপীয় পার্লামেন্টের সাউথ এশিয়ান ককাসের এমপিদের সঙ্গে বৈঠক, ইইউর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাউথ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক হয় জামায়াত প্রতিনিধিদলের।

পরে ব্রাসেলস থেকে জামায়াতের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের লন্ডনে যান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech