শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ কুড়িগ্রাম সীমান্তে ১০ দিন ধরে ৩ যুবকের অবস্থান, দুইজন উধাও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল, লেবাননে লড়াইয়ে লাগাম ধানমন্ডিতে সাংবাদিককে মারধর করলেন জামায়াতকর্মীরা ফ্রান্সে তীব্র তাপপ্রবাহ: ২ দিনে ১৮ জনের মৃত্যু প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা অবশেষে ১১৫ দিন পর হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ ২৫ কোটি বৃক্ষ রোপণ: কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সিলেট টেস্ট- ৪৩৭ রানের বিশাল টার্গেট: জিততে হলে পাকিস্তানকে ভাংতে হবে বিশ্ব রেকর্ড

  • ০১:৩৭ পিএম, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
তাইজুলের করা ৩৫ তম ওভারের দ্বিতীয় বলে ১ রান নিয়ে ফিফটি তুলে নেন মাসুদ। টেস্ট এটা তাঁর ১৪ তম ফিফটি। প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ২৬ ওভারে ১০১/২। চতুর্থ দিনে শেষ হলো প্রথম সেশনের খেলা শেষে জয়ের জন্য আরও ৩৩৬ রান চাই পাকিস্তানের।

মঙ্গলবার ১৯ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪৩৭ রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নামে পাকিস্তান। এ সেশনে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে পাকিস্তান। ২১ রান করা আজান আওয়াইসকে ফেরান মিরাজ এবং আরেক ওপেনার আব্দুল্লাহ ফজলকে (৬) আউট করেন নাহিদ রানা।

তৃতীয় উইকেটে ৬১ বলে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন বাবর আজম ও শান মাসুদ। বাবর ২৪ ও মাসুদ ৪১ রানে অপরাজিত।

এরআগে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের সামনে বিশাল লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তুলে সফরকারীদের জয়ের জন্য ৪৩৭ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারের ১৩৭ রানের ইনিংসেই বড় সংগ্রহ গড়ে তোলে টাইগাররা। প্রথম ইনিংসেও দারুণ ব্যাট করা লিটন দাস দ্বিতীয় ইনিংসে খেলেছেন গুরুত্বপূর্ণ ৬৯ রানের ইনিংস।

প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল ৪৬ রান। সেই সুবাদে দ্বিতীয় ইনিংসের ৩৯০ রান যোগ হয়ে পাকিস্তানের সামনে দাঁড়ায় ৪৩৭ রানের কঠিন লক্ষ্য।

এই লক্ষ্য টপকাতে পারলে টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়তে হবে পাকিস্তানকে। কারণ টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ডটি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের দখলে।

এর আগে, ১৫৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ১৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে নামেন মুশফিকুর রহিম। তবে দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে ১৫ রান করে ফেরেন শান্ত।

এরপর মুশফিকের সঙ্গে জুটি গড়েন লিটন দাস। দুজনে মিলে পাকিস্তানি বোলারদের ওপর চাপ তৈরি করেন। ৪১তম ওভারে লিটনের সিঙ্গেলে বাংলাদেশের লিড ২০০ ছাড়ায়। প্রথম সেশন শেষে এই জুটির অবিচ্ছিন্ন সংগ্রহ ছিল ৮৮ রান।

লাঞ্চের পর নিজের ২০তম টেস্ট ফিফটি পূর্ণ করেন লিটন। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ক্যারিয়ারে প্রথমবার সর্বোচ্চ রান করার কীর্তি গড়েন তিনি। প্রথম ইনিংসে ১২৬ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৬৯ রান। দুই ইনিংস মিলিয়ে তার মোট রান দাঁড়ায় ১৯৫।

অন্য প্রান্তে ধৈর্য ও অভিজ্ঞতার মিশেলে দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিকুর রহিম। ১৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ইনিংসজুড়ে ৯টি চার ও একটি ছক্কা হাঁকান এই অভিজ্ঞ ব্যাটার। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।

শেষ পর্যন্ত ২৩৩ বলে ১৩৭ রান করে আউট হন মুশফিক। ক্যারিয়ারের শেষভাগে এসেও টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। সিরিজের প্রথম টেস্টের পর দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল।

মুশফিককে শেষদিকে ভালো সঙ্গ দেন তাইজুল ইসলাম। ৫১ বলে ২২ রান করেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ ৬ এবং শরিফুল ইসলাম ১২ রান যোগ করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech