শিরোনাম :
বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ অতিরিক্ত বিদ্যুৎ বিল: প্রথমে কড়া হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের, পরে বিজ্ঞপ্তি সংশোধন ৫ আগস্টকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

আওয়ামীলীগের ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ:২৩ বস্তা আলামত জব্দ

  • ১২:৩১ পিএম, রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রবিবার ২১ সেপ্টেম্বর ভোরে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ এবং অর্থপাচারের সঙ্গে জড়িত দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজের রিমান্ডে দেওয়া তথ্যে ২৩ বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বস্তায় বিদেশে সম্পদ অর্জনের নথি, বিল পরিশোধের তথ্য ও ভাড়া আদায়ের আলামত আছে বলে জানিয়েছে দুদক। 

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামান জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের শিকলবাহার বাড়িতে অর্থপাচার ও দেশিয় ব্যবসার বিভিন্ন নথিপত্র লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান হতে পারে সন্দেহে ইলিয়াস তার বাড়ি থেকে সব নথি সরিয়ে ওসমান তালুকদার নামের একজনের বাসায় রাখে। পরে তালা ভেঙে ওই বাসা থেকে ২৩ বস্তা নথি জব্দ করা হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জাবেদের দুই ‘মাস্টারমাইন্ড’ আরামিট পিএলসি’র এজিএম উৎপল পাল ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের মঞ্জুর করা পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

প্রসঙ্গত, চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রাম-১৩ আসনে সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী ও ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।

গত বছরের ৭ অক্টোবর সাইফুজ্জামান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। তার বিরুদ্ধে দেশ থেকে অর্থপাচার করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। 

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech