শিরোনাম :
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ৩৩ বিলিয়ন ডলার ব্যয় : নজিরবিহীন কৌশলগত ও সামরিক ক্ষয়ক্ষতি দেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করল মুডিস সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, মৃদু তাপপ্রবাহ ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে মহাকাশে অস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের,‘যুদ্ধের প্রস্তুতি’ বন্ধের বার্তা চীনের দখল হওয়া সরকারি জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের-আরাফাত সহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিহত দুই সেনার পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওসিদের জবাবদিহির আওতায় আনা হবে

আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, মৃদু তাপপ্রবাহ ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে

  • ১০:২৬ এএম, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

অধিদপ্তর জানায়, মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ঢাকাসহ ২৫টি জেলা ছিল তাপপ্রবাহের কবলে। সেই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী জেলায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় ছিল ৩৬ দশমিক ২। তবে বুধবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার ১৬ সেপ্টেম্বর দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech