শিরোনাম :
গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী

আসন পুনর্নির্ধারনের দাবীতে ফরিদপুরে মহাসড়ক অবরোধ: ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

  • ০১:৪০ পিএম, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ইসির সিদ্ধান্তের প্রতিবাদে ও আসন পুনর্নির্ধারনের দাবীতে ফরিদপুরে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকাল থেকে মহাসড়ক অবরোধ করা হয়। ফলে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

‎‎ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এই অবরোধ করা হয়েছে।

‎‎মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে ভাঙ্গার পুকুরিয়া ও সোয়াদিসহ বেশ কয়েকটি স্থানে মহাসড়কের ওপর গাছ, বাঁশ ও ইট ফেলে অবরোধ করেন কয়েক হাজার স্থানীয় জনতা। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন বন্ধ হয়ে গেছে। দুই পাশে যানবাহন আটকা পড়েছে।

‎‎বিক্ষোভকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ।

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন কেটে নেওয়ার পরিবর্তে ভাঙা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তনের দাবি জানিয়েছেন তারা। তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

‎‎বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ‘ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের কয়েকটি পয়েন্ট, পুখুরিয়া বাসস্ট্যান্ডে ও হামিরদী বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা।

এছাড়া ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এতে সব কয়েকটি মহাসড়কের সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

‎উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

তালিকায় ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নির্বাহী গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। তবে ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ ও অবরোধ শুরু করে স্থানীয়রা। এরপর থেকে দফায় দফায় এই সড়ক অবরোধ কর্মসূচি চলছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech