Breaking News:


শিরোনাম :
যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টারে হামলা, বন্দুকধারীসহ নিহত ৫ বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দিয়েছে বিশ্বব্যাংক ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের প্রস্তাব ফাঁস চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে সিলেট টেষ্ট: তৃতীয় দিনে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

আহুত ৭২ ঘণ্টার দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • ১০:১০ এএম, সোমবার, ১১ আগস্ট, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ৭২ ঘণ্টার দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে ও আন্তরিক প্রচেষ্টায় সড়ক পরিবহন মালিক সমিতির সাথে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

রবিবার ১০ আগস্ট ঢাকার আবদুল গণি রোডে বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন মালিক সমিতির সাথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।  

সভা শেষে সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আগামী সবোর্চ্চ ৬০ দিনের মধ্যে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ পূর্বক আন্ত:মন্ত্রণালয় সভা আয়োজন করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশোধনীর খসড়া প্রস্তুত করা হবে।

উপদেষ্টা আরো বলেন, ইকোনমিক লাইফ উত্তীর্ণ মোটরযান সড়ক থেকে প্রত্যাহারের সময়ে মালিক এবং শ্রমিক যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সরকার আন্তরিক।  নতুন মোটরযান ক্রয়ের নিমিত্তে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জাপানি ও ইউরোপীয় রিকন্ডিশন্ড বাণিজ্যিক যানবাহন আমদানির ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে বাণিজ্য উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করে  সড়ক উপদেষ্টা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় কবলিত মোটরযানের মালিক ও চালকের বিষয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনা পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ, বিআরটিএ, পুলিশ ও মালিক-শ্রমিক সমিতির প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে।

বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ই-লাইসেন্স সর্বক্ষেত্রে বৈধ বলে বিবেচিত হবে জানিয়ে  উপদেষ্টা বলেন, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দ্রুততার সাথে সরবরাহের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

এসময় উপদেষ্টা আরও বলেন, বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত অগ্রিম আয়কর এর বিধান পরিবর্তন করে প্রিজাম্পটিভ ট্যাক্স হিসেবে সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়াও সড়ক উপদেষ্টা দুর্ঘটনায় কবলিত পরিবহন শ্রমিকদের চিকিৎসার ব্যাপারে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের জন্য স্বাস্থ্য সচিবকে পদক্ষেপ নিতে বলেন এবং সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০০৫ সক্রিয়ভাবে চালু করার জন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, সরকারকে জিম্মি করে দাবি আদায় করা পরিবহন শ্রমিক-মালিকদের উদ্দেশ্য নয়।

সরকারের সব আইনানুগ সিদ্ধান্তের সাথে সহায়ক শক্তি হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, সরকারের উদ্যোগে পরিবহন শ্রমিক-মালিক সমিতির সকলে সর্বসম্মত হয়ে ধর্মঘট প্রত্যাহার করছি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক,  বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech