শিরোনাম :
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের অকটেন, কেরোসিন ও পেট্রলের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি, ডিজেলের দাম অপরিবর্তিত জনগণের সকল প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী বইছে মৃদু তাপপ্রবাহ – বাতাসে আর্দ্রতার আধিক্যের কারণে গরমের অস্বস্তি বাড়তে পারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না ফিরতি ফ্লাইট শুরু: প্রথম দিন দেশে ফিরেছেন ৬১৭৫ জন এবার হজে গিয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের ঈদে ৭ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দর্শনা সীমান্তে আটক ১০

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

  • ০২:৩৭ পিএম, রবিবার, ১৩ জুলাই, ২০২৫
ছবি: রয়টার্স থেকে সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে।

রবিবার ১৩ জুলাই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো ট্রাম্পের এই উদ্যোগকে ‘অন্যায্য চুক্তি’ বলে আখ্যায়িত করে বলেছে, তাদের সার্বভৌমত্ব আপসযোগ্য নয়।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডার লেয়েন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে ‘অনুপাতগত পাল্টা ব্যবস্থা’ নেওয়া হবে। তবে উভয় পক্ষই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন বাণিজ্য অংশীদারদের মধ্যে কেউ প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলে তিনি আরও বেশি শুল্ক আরোপ করবেন। এর আগে চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, তিনি আগামী মাস থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং ব্রাজিলের পণ্যের ওপরও নতুন শুল্ক আরোপ করবেন।

শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আমরা বহু বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি এবং এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আপনাদের শুল্ক, অশুল্ক নীতিমালা এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে যে দীর্ঘমেয়াদি, ব্যাপক ও ধারাবাহিক বাণিজ্য ঘাটতির সৃষ্টি হয়েছে, তা থেকে আমাদের সরে আসতেই হবে।’

চিঠিতে আরও বলা হয়েছে, আমাদের সম্পর্কটি দুর্ভাগ্যবশত পারস্পরিকতা থেকে অনেক দূরে।

ইইউ ও মেক্সিকোর কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি এই বাণিজ্যিক অংশীদাররা আমদানি শুল্ক আরোপ করে পাল্টা জবাব দেয়, তাহলে তিনি ৩০ শতাংশ ছাড়াও সমান হারে বেশি শুল্ক বাড়িয়ে পাল্টা জবাব দেবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech