শিরোনাম :
চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বাভি’: ফিলিপিন্সে ভূমিধসে নিহত ১৭ পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী কক্সবাজারে বন্যা-পাহাড় ধসে আরও ২ জনের প্রাণহানি স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

ইয়েমেনের হোদেইদা বিমানবন্দরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ বাহিনীর হামলা

  • ১২:২৩ পিএম, রবিবার, ২৩ মার্চ, ২০২৫
ছবি: মেহের নিউজ,

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইয়েমেনের মাটিতে নতুন করে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ বাহিনী।  

শনিবার ২২ মার্চ ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যুদ্ধবিমান হোদেইদাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আক্রমণ চালায়। ইরানের মেহের নিউজ এজেন্সি এক সংবাদ প্রতিবেদনে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে আমেরিকান এবং ব্রিটিশ যুদ্ধবিমানগুলি বিমানবন্দরে চারবার বোমা হামলা চালিয়েছে। তবে, সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

অন্যদিকে বার্তা সংস্থা এএফপি হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত গণমাধ্যম সূত্রে জানিয়েছে, দেশটির হোদেইদা বিমানবন্দরে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।

এর আগে এক সপ্তাহ আগে ওয়াশিংটন বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানোর ঘোষণা দেয়। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অবিরাম অভিযান’ চালানোর তথ্য নিশ্চিত করে।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি হোদেইদা বিমানবন্দরে হামলাকে ‘আমেরিকান আগ্রাসন’ বলে অভিহিত করেছে। চ্যানেলটি জানায়, লোহিত সাগর উপকূল থেকে হোদেইদা বিমানবন্দর লক্ষ্য করে তিনবার হামলা চালানো হয়েছে। বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওইদিন ইয়েমেনে ৫৩ জন নিহত হয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ধ্বংস করার হুমকি দেয়ার পরে বুধবার থেকে শুক্রবারের মধ্যে ইরান-সমর্থিত বিদ্রোহীদের টেলিভিশন চ্যানেলটি বিমানবন্দরে হামলার তথ্য দেয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, এসব হামলায় সিনিয়র হুথি নেতারা নিহত হয়েছেন।

লোহিত সাগরে চলাচলকারী সব ইসরাইলি জাহাজের ওপর হুথি বিদ্রোহীদের নতুন করে হামলার হুমকির পরই যুক্তরাষ্ট্র হুথি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর প্রথম যুক্তরাষ্ট্র এই ধরনের হামলা চালাচ্ছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন কর্তৃক দখলদার সত্তার বিরুদ্ধে অপারেশন আল-আকসা স্টর্ম নামে একটি আকস্মিক প্রতিশোধমূলক আক্রমণ চালানোর পর, ইয়েমেনিরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যে গাজায় ইসরায়েলি স্থল ও বিমান হামলার অবসান না হওয়া পর্যন্ত তারা তাদের আক্রমণ বন্ধ করবে না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech