শিরোনাম :
আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ছিটমহল বিনিময়ের ১১ বছর: বাসিন্দারা এখন কেমন আছেন প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থ: জামায়াত আমির স্পেনের সেউতায় অভিবাসন প্রত্যাশীদের ঢল- ৫৭ মরদেহ উদ্ধার, দুই সীমান্তে সেনা মোতায়েন খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত কাঁচা বাজারে আগুন! কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ৭টি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

  • ১১:৪১ এএম, বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বুধবার ২৮ মে ব্রিটিশ হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে এনসিপির নেতাদের সাক্ষা‌তের তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

মাস খানেকের ব্যবধানে দ্বিতীয় দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কু‌ক। ব্রিটিশ হাইকমিশন বল‌ছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক আলোচনার অংশ এ‌টি।

হাইকমিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কু‌ক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক আলোচনার অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটি যুক্তরাজ্যের বাংলাদেশকে অব্যাহত সমর্থন এবং একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথকে নির্দেশ করে।  

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সম্পৃক্ততার বৃহত্তর উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠক হয়েছে।

যুক্তরাজ্য ধারাবাহিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধ প্রচার, সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech