শিরোনাম :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তছনছ ইতালির নেপলস ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ছিটমহল বিনিময়ের ১১ বছর: বাসিন্দারা এখন কেমন আছেন প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থ: জামায়াত আমির স্পেনের সেউতায় অভিবাসন প্রত্যাশীদের ঢল- ৫৭ মরদেহ উদ্ধার, দুই সীমান্তে সেনা মোতায়েন

ক্রাউড ফান্ডিংয়ে প্রাপ্ত অনুদানের হিসেব দিল এনসিপি

  • ১১:৩২ এএম, বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)নিজেদের আর্থিক ও তহবিল পরিচালনার নীতিমালা তৈরি করেছে। দলটির ফান্ড রেইজিং প্রোগ্রাম ক্রাউডফান্ডিং উদ্যোগ ‘‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’’ ঈদের ছুটির মধ্যে বেশ সাড়া পেয়েছে।

গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ৩ হাজার ২৬৫ জন নাগরিক মিলিতভাবে মোট ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান পাঠিয়েছেন। এমন তথ্য নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ।

সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে বুধবার ১০ জুন দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য জানান।

কোষাধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সংগৃহীত অনুদানের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার টাকা এনসিপির ওয়েবসাইটের মাধ্যমে, ৪ লাখ ৯৮ হাজার ২১৪ টাকা সিটি ব্যাংকের মাধ্যমে এবং ১ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে জমা পড়েছে।

সাইফ মোস্তাফিজ তার পোস্টে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা এই ক্রাউডফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য যোগাযোগ করছেন।

তিনি জানিয়েছেন, খুব শিগগিরই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রবাসীরাও এনসিপির ওয়েবসাইটে (donate.ncpbd.org) অনুদান পাঠাতে পারবেন।

পোস্টে অনুদানদাতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে ওয়েবসাইট এবং অন্যান্য মাধ্যমগুলোতে আরও বেশি সমর্থন পাওয়া যাবে।

এর আগে, গত বুধবার (৪ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউডফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech