শিরোনাম :
দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী রবিবার পর্যন্ত স্থগিত বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন: রিজভী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এনবিআর-এর আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী ৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত

ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে : রিজভী

  • ১০:৫৩ এএম, সোমবার, ৩০ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, দেশের স্বার্থে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে একসঙ্গে, এক কাতারে থাকতে হবে। ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

রবিবার ২৯ জুন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

তিনি জানান, ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিএনপির পক্ষ থেকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ঘিরে বিএনপির কর্মসূচি থাকবে।যাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত থাকবেন। এই কর্মসূচির সূচনা হবে ৩০ জুন মধ্যরাতে শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধার মাধ্যমে।

রিজভী বলেন, গণঅভ্যুত্থান- ভোট, নির্বাচন ও ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমাদের হয়তো কিছু কিছু বিষয়ে মনোমালিন্য থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে একসঙ্গে, এক কাতারে থাকতে হবে।

রিজভী অভিযোগ করে বলেন, সরকার চায় না দেশের জনগণ স্থিতিশীল থাকুক। বরং তারা বিভ্রান্তি ও অরাজকতা তৈরি করতে চায়।

কুমিল্লায় ধর্ষণের ঘটনাকে উদাহরণ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের এক নেতা এই ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটা বিচ্ছিন্ন নয়, বরং সুপরিকল্পিত চক্রান্তের অংশ।

সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ধীর পদক্ষেপের কারণে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। এ সময় মুরাদনগরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান প্রমুখ।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech