Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ!

গৃহায়ণ কর্তৃপক্ষকে দেশব্যাপী পার্টনারশিপে কাজ করার পরামর্শ

  • ০১:৩৩ পিএম, সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গৃহায়ণ কর্তৃপক্ষকে দেশব্যাপী পার্টনারশিপে কাজ করার পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার ৬ অক্টোবর রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় তিনি এ পরামর্শ প্রদান করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বিকেন্দ্রীকরণের জন্য পার্টনারশিপে যেতে পারে। আমার পরামর্শ হলো পুরো দেশে আপনাকে ফ্ল্যাট বানাতে হবে না, আপনারা ব্যাংকের সঙ্গে, লোকাল গভর্নমেন্টের সঙ্গে, লোকাল অথরিটির সঙ্গে পার্টনারশিপে যান।

এ ছাড়া রিহ্যাবের সঙ্গেও পার্টনারশিপের কথা ভাবতে পারেন, রিহ্যাব শুধু ঢাকা শহরেই ফ্ল্যাট বানাবে না, তাদের সাথে পার্টনারশিপে গিয়ে পুরো দেশেই ফ্ল্যাট বানানোর কাজ করতে পারেন।

তিনি বলেন, আমরা এক বছর একটি কাজ করে দেখতে পারি, এ বছর যারা নদী ভাঙনে সর্বস্ব হারিয়েছেন…. ডিসিদের সঙ্গে যোগাযোগ করে তাদের একটি তালিকা তৈরি করতে হবে। আমরা সবাই মিলে চেষ্টা করি তাদের জায়গাতেই কিভাবে তাদের আবার পুনর্বাসন করা যায়।

তিনি বলেন, বস্তিতে কোনো বসতি নয়, মানুষ যেন বস্তিবাসী না হয় সেই উদ্যোগটা আমরা নিতে পারি। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ম্যান্ডেটটা এভাবে চিন্তা করা যায় কি না— যেখানেই সমস্যা হবে সেখানেই আপনারা স্থানীয় প্রশাসনের সহায়তায়, স্বেচ্ছাসেবীদের সহায়তায়, ব্যবসায়ীদের সহায়তায় সেখানেই পুনর্বাসন করুন।

আমাদের বিপুল পরিমাণে খাস জমি কিন্তু দখল এবং অব্যবহৃত রয়ে গেছে। এই খাস জমিগুলোতে আপনারা পার্টনারশিপের মাধ্যমে বাসস্থানের প্রকল্পগুলো করতে পারেন কি না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন— গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, গৃহায়ণ অধিদপ্তরের চেয়ারম্যান ফেরদৌসী বেগম, রিহ্যাব সভাপতি ওয়াহিদুজ্জামান প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech