শিরোনাম :
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে জাতীয় সংসদে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলার চালালো ইরান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে স্পেন, উরুগুয়ের বিদায় এবার ৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স: মিলল ৪৩ বস্তা টাকা মধ্যরাতে কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ড: ২ জনের মৃত্যু জাতীয় স্বার্থে সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৯২০ নিখোঁজ ৫০ হাজারের অধিক শনিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

  • ১০:১২ এএম, রবিবার, ২৩ মার্চ, ২০২৫
ছবি: কোলাজ, বিকে

।।বিকে রিপোর্ট।।
রংপুর ও দিনাজপুরের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার ২৩ মার্চ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর ১টার মধ্যে রংপুর এবং দিনাজপুর সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়োহাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিক বেসরাকরী পূর্বাভাস সংস্থা আবহাওয়া ডট কমের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সকাল ৭ টা বেজে ৫০ মিনিটের পর থেকে সকাল ১১ টার মধ্যে রংপুর বিভাগের উত্তর দিকের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে দিনাজপুর, পন্বচগড়, ঠাকুরগাও, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

সকাল ১০ টার দিকে আবার পুন সংশোধনি দিয়ে বলা হয়, কালবৈশাখি ঝড়টি বর্তমানে দিনাজপুর, পন্বচগড়, ঠাকুরগাও, নীলফামারী জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়া শুরু করেছে ভারতের জপলাইগুড়ি ও কুচবিহার জেলার দিকে।

ঝড়টি কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে দিয়ে অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে লালমনিরহাট ও কোন-কোন উপজেলার রংপুর জেলার  উপজেলার উপর দিয়ে অতিক্রম করতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech