শিরোনাম :
শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

জাকসু নির্বাচন: তিন দিন ধরে চলছে ভোট গণনা

  • ১০:২৬ এএম, শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ভোট গ্রহনের পর তৃতীয় দিনেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে।

শনিবার ১৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা অব্যাহত রয়েছে। এর আগে হল সংসদের ভোট গণনা হয়েছে। আজ শনিবার নিয়ে তৃতীয় দিনের মতো গণনা চলছে। তবে ফলাফল ঘোষণার নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। প্রথম ধাপে বেগম সুফিয়া কামাল হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মশাররফ হোসেন হল, শহীদ সালাম-বরকত হল, নওয়াব ফয়জুন্নেসা হল, খালেদা জিয়া হল, শহীদ রফিক-জব্বার হল, তারামন বিবি হল ও জাহানারা ইমাম হলের ভোট গণনা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান শুক্রবার জানিয়েছিলেন, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। তবে তা হয়নি। এর আগে নির্বাচন কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলমও গণনার সময় নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছিলেন। পরে ফলাফল ঘোষনার আগেই তিনি পদত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন তারা। তার আগে তিনি গতকাল দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানান।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শুরু হয় সেদিন রাত সোয়া ১০টার দিকে। এরপর থেকে এখনো ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ধৈর্যের পরীক্ষার পাশাপাশি ক্ষোভও বাড়ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওইদিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। সেই গণনা এখনো চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech