শিরোনাম :
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

‘জুলাই ঘোষণাপত্র : ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিতে ৮ জোড়া ট্রেন ভাড়া করছে সরকার

  • ১০:৩৭ পিএম, রবিবার, ৩ আগস্ট, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থাপন করা হবে আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’।

এ উপলক্ষে সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আনতে সরকার ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে। এসব ট্রেন দুপুরের মধ্যে ঢাকায় পৌঁছাবে এবং কর্মসূচি শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে। ট্রেন ভাড়া বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

রবিবার ৩ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে ট্রেনের জন্য চিঠি দিলে মন্ত্রণালয় তা রেলপথ মন্ত্রণালয়ে পাঠায়। রেল কর্তৃপক্ষ সেদিনই ট্রেনের ব্যবস্থা নেয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ১৬ কোচের ট্রেনে ৮৯২ আসন, ভাড়া ৭ লাখ টাকা; জয়দেবপুর থেকে ৮ কোচে ৭৩৬ আসন, ভাড়া ৭২,৫০০ টাকা; নারায়ণগঞ্জ থেকে ১০ কোচে ৫১০ আসন, ভাড়া ৫৬,৫০০ টাকা; নরসিংদী থেকে ১২ কোচে ৬৫২ আসন, ভাড়া ৯৫,০০০ টাকা; সিলেট থেকে ১১ কোচে ৫৪৮ আসন, ভাড়া ৩.২৩ লাখ টাকা; রাজশাহী থেকে ৭ কোচে ৫৪৮ আসন, ভাড়া ৪.৮৫ লাখ টাকা; রংপুর থেকে ১৪ কোচে ৬৩৮ আসন, ভাড়া ১০.৫ লাখ টাকা; ভাঙা থেকে ৭ কোচে ৬৭৬ আসন, ভাড়া ২.৬১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

দূরবর্তী ট্রেনগুলো ভোর বা রাতের দিকে ছাড়বে, কাছাকাছি জেলার ট্রেনগুলো দুপুরের আগে ঢাকায় পৌঁছাবে। সব ট্রেন দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাবে এবং রাত ৮টা থেকে ৯টার মধ্যে ফিরে যাবে।

সমালোচনার জবাবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলের আবেদনে যেমন ট্রেন ভাড়া দেওয়া হয়, এবার সরকারের একটি মন্ত্রণালয়ের অনুরোধ এসেছে। আমরা টাকা পাচ্ছি, তাই ট্রেন ভাড়া দিয়েছি।’ রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মে ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া নেওয়া হয় এবং এতে নিয়মবহির্ভূত কিছু হয়নি।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech