শিরোনাম :
শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ

  • ০২:৪২ পিএম, রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন।

রবিবার ১৪ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে অংশ নেওয়ার খবর দিয়েছে দলের প্রেস উইং।

আমন্ত্রণ পাওয়া একাধিক দল সূত্রে জানা গেছে, কমিশনের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসও বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিল কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা ছাড়া বাস্তবায়নের পথে এগোতে চায় না কমিশন।

এরইমধ্যে ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন ইতোমধ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য চারটি প্রস্তাবনা দিয়েছে- গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ অথবা নির্বাহী আদেশ। তবে কোন পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য হবে, তা নিয়েই আজকের বৈঠকে মূলত আলোচনা হবে।

১১ সেপ্টেম্বর কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক বসেছিল এই বিষয়গুলো নিয়ে।

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়নের কৌশল নিয়ে এখনো ভিন্নমত রয়েছে। কেউ সংবিধান সংশোধনের ওপর জোর দিচ্ছেন, আবার কেউ চাইছেন নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন।

কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখাই নয়, এটি দীর্ঘমেয়াদি একটি রোডম্যাপ, যা দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করবে। তবে কার্যকর করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech