শিরোনাম :
জাতীয় গ্রিডে আজ যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন : মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপি ১১ দলীয় ঐক্যের রংপুর লং মার্চ শুরু ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের ১০ মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ঢাকা সহ অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮

ঝিনাইদহের শৈলকুপায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন

  • ০৭:৪০ পিএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

ঝিনাইদহ জেলার শৈলকুপায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের লাঙ্গলবাঁধ বাজার শাখার অধীনে পরিচালিত এ উপশাখাটি ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা অঞ্চলপ্রধান আহমেদ আশিক রাজী। এছাড়া, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুল ইসলাম, লাঙ্গলবাঁধ বাজার শাখার ব্যবস্থাপক মো. আব্দুল করিম, শৈলকুপা উপশাখার ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

এই উপশাখার মাধ্যমে গ্রাহকরা এখন থেকে আমানত, বিনিয়োগ, রেমিট্যান্সসহ সকল ধরনের ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech