শিরোনাম :
সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব, যেকোনো মূল্যে তা অক্ষুন্ন রাখতে হবে: রাষ্ট্রপতি দেশের ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ সক্ষমতা ৫.০৭ মেগাওয়াট ধলেশ্বরীর ভাঙনে বিলীন কবরস্থান-বসতভিটা, হুমকিতে নানা স্থাপনা আজ বিজয়া দশমী: শারদীয় দুর্গোৎসবের মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার অনুপস্থিতি : প্রোটোকল ও ‘রুলস অব প্রেসিডেন্স’ অনুযায়ী যথাযথ সম্মান প্রদর্শন না করার অভিযোগ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪ হামলা সেনাবাহিনীর, ২০০ হুতি যোদ্ধা নিহতের দাবী ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি: বাংলাদেশ ব্যাংক ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী রাজধানীর আকাশ আজ মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

টঙ্গীর ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির দাফন সম্পন্ন: মায়ের জন্য কাঁদছে জমজ দুই শিশু

  • ১২:৪৭ পিএম, বুধবার, ৩০ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে মহাসড়ক পাশে ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মৃত উদ্ধার হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ২৯ জুলাই রাত ১০টার দিকে বৃষ্টির মধ্যেই নিজ এলাকায় জানাজার নামাজ শেষে পুরাতন জামে কবরস্থানে তাকে দাফন করা হয়।

ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার পৌর সাবেক ওয়ার্ড কমিশনার মরহুম মুন্সি ওয়ালিউল্লাহ বাবলুর মেয়ে। এদিকে মাকে হারিয়ে যমজ দুই শিশু আরিয়ান ও আয়ান কান্নায় ভেঙে পড়েছে। মাকে ডাকছে বারবার। অঝোরে কাঁদছে তারা। পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

জ্যোতির ভাই শোভন বলেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে মিরপুরে বসবাস করতেন। নিকুঞ্জ এলাকার ম‌নি‌ ট্রেডিং ক‌র্পো‌রেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হি‌সে‌বে কর্মরত ছি‌ল সে।

গত রবিবার ২৭ জুলাই রাতে অফিশিয়াল কাজে বের হয়েছিল জ্যোতি। এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে জ্যোতি নিখোঁজ হয়। এরপরই স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি শুরু করলেও পায়নি। ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার ৩০ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে পাশের একটি বিলের কচুরিপানা থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে মঙ্গলবার সোয়া ৯টার দিকে অ্যাম্বুলেন্সযোগে নিজ এলাকায় পৌঁছায়। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর স্থানীয় মসজিদে জানাজার নামাজ শেষে পাশেই পুরাতন জামে মসজিদের কবরস্থানে জ্যোতির মরদেহ দাফন করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech