শিরোনাম :
জাতীয় গ্রিডে আজ যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন : মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপি ১১ দলীয় ঐক্যের রংপুর লং মার্চ শুরু ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের ১০ মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ঢাকা সহ অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮

ঢাকাসহ সারা দেশে বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল

  • ০৯:৩০ পিএম, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানী ঢাকাসহ সারা দেশের সব সিটি করপোরেশনে বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার ২ ডিসেম্বর বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

স্থানীয় সরকার সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি ও ডিএনসিসি) কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

এর আগে বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন রাজধানীর আজিমপুরের বাসিন্দা ইমতিয়াজ উদ্দিন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট পারভেজ হোসেন। রিটে বাড়ি নির্ধারণে নীতিমালা তৈরির পাশাপাশি বাড়ি ভাড়া সংক্রান্ত ১৯৯১ সালে প্রণীত আইন দ্রুত কার্যকরের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া এক মাসের অগ্রিম ভাড়া জামানত হিসেবে জমা নিয়ে বাড়ি দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

শুনানি শেষে পারভেজ হোসেন বলেন, ১৯৯১ সালে প্রণীত বাড়িভাড়া সংক্রান্ত আইন দ্রুত কার্যকরের নির্দেশনা চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ অনুযায়ী, প্রতি এলাকার শহর পরিচালনা কর্তৃপক্ষ সময়ে সময়ে বাড়িভাড়া নির্ধারণ করে দেয়ার নিয়ম রয়েছে। বাড়ির মান, আয়তন, সংযোগ সড়ক ও অন্যান্য সুবিধা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বের বিভিন্ন শহরে এই নিয়ম চালু রয়েছে।

রিটে বাড়ি নির্ধারণে নীতিমালা তৈরির পাশাপাশি বাড়িভাড়া সংক্রান্ত ১৯৯১ সালে প্রণীত আইন দ্রুত কার্যকরের নির্দেশনা চাওয়া হয়। এ ছাড়া এক মাসের অগ্রিম ভাড়া জামানত হিসেবে জমা নিয়ে বাড়িভাড়া দেয়ার নির্দেশনা চাওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech