শিরোনাম :
ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আজ নয়াদিল্লিতে এনআরবির করজাল সম্প্রসারণ: ইউনিয়ন পর্যায়ে ব্যবসায়ীর ওপর মাসে ৫০০ টাকা ভ্যাট আরোপের চিন্তা ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ২ ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা এক ভবন থেকে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার, যা করছিলেন তারা চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ নিম্নাঞ্চলে পানিবন্দি ২ হাজার পরিবার

ধর্ম উপদেষ্টার সাথে থাইল্যান্ডের গ্র্যান্ড মুফতির সাক্ষাৎ

  • ০১:২৯ পিএম, রবিবার, ২৫ মে, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন থাইল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা এবং দেশটির গ্র্যান্ড মুফতি (শায়খুল  ইসলাম) আল্লামা আরুন বুনচমের সাথে সাক্ষাৎ করেন।

শনিবার ২৪ মে সরকারী সংবাদ সংস্থা বাসস’র এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বিকালে থাইল্যান্ডে গ্র্যান্ড মুফতির দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে তাঁরা ধর্ম, সংস্কৃতি, নৈতিকতা, মূল্যবোধের বিকাশ ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ তৈরিতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ধর্ম উপদেষ্টা গ্র্যান্ড মুফতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি শীঘ্রই এদেশ সফরে সম্মতি জানান। এ সময় থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজি ও শ্রম কাউন্সিলর ফাহাদ পারভেজ বসুনিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শায়খ আরুন বুনচম থাইল্যান্ডে সকল ইসলামিক বিষয় তদারকির দায়িত্বে রয়েছেন। তিনি আন্তঃধর্মীয় সংলাপ এবং দেশের অভ্যন্তরে শান্তিপূর্ণ সহাবস্থান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ধর্মীয় দায়িত্বের পাশাপাশি তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) রমজান প্রচারণা এবং তুরস্কে অধ্যয়নরত থাই মুসলিম শিক্ষার্থীদের সহায়তার মতো উদ্যোগের সাথে সম্পৃক্ত ছিলেন। সহিংসতা ও দারিদ্রার কারণে ক্ষতিগ্রস্ত শরণার্থী ও অন্যান্য বাস্তুচ্যুত মানুষের  প্রয়োজনীয় সহায়তা করাই এই প্রচারণার লক্ষ্য। মদিনা ইসলামি বিশ্নবিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত এ মনীষী ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে থাইল্যান্ডের ১৯তম শাইখুল ইসলাম হিসেবে নিয়োগ লাভ করেন এবং সেই থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech