শিরোনাম :
গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী

পদ্মায় নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

  • ১১:৫২ এএম, শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান চালিয়েছেন।

অভিযানে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর বেতকা ও রাখালগাছি এলাকা থেকে ৫০টি চায়না দুয়ারী জাল (২৫০০ মিটার) জব্দ করা হয়।

পরে এসব জাল দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাটে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল পোড়ানোর সময় উপজেলা নির্বাহী অফিসার ইউওনও মো. নাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

নদীতে অভিযান পরিচালনা করেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। এসময় উপ-পরিদর্শক(এসআই) মেহেদী হাসান অপূর্ব সহ পুলিশ ফাঁড়ির অন্যান্য সহদস্যরা উপস্থিত ছিলেন।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, দেশীয় প্রজননের মাছ রক্ষার্থে আমরা পদ্মা নদীর বেতকা থেকে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জেলেদের উচিত নিষিদ্ধ জাল যেন ব্যবহার না করে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান বলেন, পদ্মা নদীতে চায়না দুয়ারি জাল ধ্বংসের অভিযানে দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে ২৫’শ মিটার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই জালটি ব্যবহার করা নিষেধ। তা থেকে ছোট জাতের মাছও বাঁচতে পারে না। দেশীয় মাছ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সংকলিত।।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech