শিরোনাম :
ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩৪ জন, নিখোঁজ ৮ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পার্বত্যাঞ্চলে যারা সহিংসতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে

  • ১২:২৭ পিএম, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক।।
তুচ্ছ ঘটনাকে ইস্যু করে পার্বত্যাঞ্চলে যারা সহিংসতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ কথা বলেছেন।

সোমবার ২৯ সেপ্টেম্বর রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাঙ্গামাটি শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বৈশালী চাকমা, সাগরিকা রোয়াজাসহ সনাতনী নেতারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, ইউপিডিএফের অপরিপক্ক আন্দোলনের মাশুল গুনছে খাগড়াছড়িবাসী। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) দায় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতা ব্যানারে যারা আন্দোলন করেছে, তাদের ছয় নেতার সঙ্গে আমার কথা হয়েছে। তারা প্রত্যেকেই ইউপিডিএফের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের অপরিপক্ক আন্দোলনের কারণে খাগড়াছড়িতে এই ধরনের সহিংস ঘটনা ঘটেছে।

সুপ্রদীপ চাকমা ক্ষোভ জানিয়ে বলেন, সব মিলিয়ে আমরা কেন ভালোর দিকে এগোতে পারছি না! সবাই যাতে শান্তিতে, ভালোভাবে এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে পারে সেজন্য মা দুর্গার কাছে প্রার্থনা করেন তিনি।

পার্বত্য উপদেষ্টা বলেন, খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতা সংগঠনটি ইউপিডিএফের একটি অংশ। জুম্ম ছাত্র জনতা সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন, সবাই ইউপিডিএফের। ।

তিনি আরও বলেন, পার্বত্যাঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকের দাবী, সেনা হাটাও। তবে এমন দাবি মেনে নেওয়া সম্ভব নয়। যাদের যেখানে থাকার দরকার, সেখানে থাকতে হবে।

উপদেষ্টা হুঁশিযারি দিয়ে বলেন, পার্বত্যাঞ্চলে তুচ্ছ ঘটনাকে ইস্যু করে যারা সহিংসতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উৎসবে যাতে কোন রকম বিঘ্ন না ঘটে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান । সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech