শিরোনাম :
শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

ফলাফল ঘোষণার আগেই পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার

  • ০৯:৫৬ পিএম, শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ফলাফল ঘোষণার আগেই কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার।

শুক্রবার ১২ সেপ্টেম্বর রাতে নতুন কলা ভবনে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগপত্র ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, লেভেল প্ল্যায়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি, নির্বাচনে সেটি ছিল না। নানা অনিয়ম হয়েছে এবং একাধিক অভিযোগ উঠেছে।

তিনি বলেন, ‘আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি।’

নানাভাবে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ আখ্যায়িত করে এবং নিজের মতামত না নেওয়ায় তিনি বলেন, ‘আমি সব সময় ন্যায়ের পক্ষে ছিলাম। নির্বাচন কমিশনে বিভিন্ন সময় মতামত দিয়েছি। কিন্তু তারা আমার মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য আমি পদত্যাগ করছি।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, জাকসুর ভোট গণনা হাতে (ম্যানুয়েল) হবে। এজন্য পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং রাতের মধ্যেই ফলাফল প্রকাশের প্রস্তুতি নেয়া হয়েছে।

তবে শুক্রবার বিকেল ৫টার পর হঠাৎ ভোট গণনা বন্ধ হয়ে যায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে এ নিয়ে জরুরি বৈঠক হয়। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বৈঠক করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। শিগগিরই পরবর্তী পদক্ষেপ জানানো হবে।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও শুক্রবার বিকেলে তা স্থগিত করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক মাফরুহী সাত্তার জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech