।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
আজ সোমবার ১৫ জুন ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
এক সপ্তাহ আগে একই এলাকায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬৫ জন প্রাণহানি হওয়ার পর নতুন করে এ কম্পন অনুভূত হলো।
ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১১২ কিলোমিটার গভীরে।
সুত্রঃ বাসস