শিরোনাম :
৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি আগ্রাসন বিশ্বের জন্য হুমকি : এরদোয়ান ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ:উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি ইসলামী ব্যাংক নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: সংসদে তুমুল বিতর্ক ‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো বেআইনি ও অন্যায়’- মিয়া গোলাম পরওয়ার হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানে হামলা: কঠোর পাল্টা হামলার দাবি ইরানের

ফিলিপাইন বন্যা: ২ জন নিখোঁজ, হাজারো মানুষ বাস্তুচ্যুত

  • ১১:২১ এএম, বুধবার, ২৩ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ফিলিপাইনে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত দুই জন নিখোঁজ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগটির কারণে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার ২২ জুলাই মুষলধারে বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ফিলিপাইনের রাজধানীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ম্যানিলা ও এর আশেপাশের প্রদেশগুলোতে এক রাতের বৃষ্টিতে মারিকিনা নদীর তীর ভেঙে যাওয়ার পর স্কুল ও সরকারি কার্যালয় বন্ধ ঘোষণা করা  হয়েছে। নদীর তীরে বসবাসকারী ২৩ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, মেট্রোপলিটন এলাকার কুইজন ও ক্যালুকান শহর থেকে ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

মারিকিনা উদ্ধার কার্যালয়ের উইলমার ট্যান বলেন, এই মানুষগুলো নদীর তীরে নিচু এলাকার বাসিন্দা’। তিনি বলেন, নদীর পানি ১৮ মিটার (৫৯ ফুট) উচ্চতায় পৌঁছেছে।

জরুরি অপারেশন সেন্টারের সহকারী তত্ত্বাবধায়ক জন পল নিয়েটস বলেন, ক্যালুকানে একটি সেতু পার হওয়ার চেষ্টা করার সময় একজন বয়স্ক নারী ও তার গাড়িচালক খালের পানির স্রোতের তোড়ে ভেসে গেছেন।

তিনি বলেন, গত রাতে তাদের গাড়ি উদ্ধার করা হয়েছে। তবে তাদের খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গাড়িটির জানালা ভেঙে গেছে। তারা হয়তো গাড়ি থেকে বের হতে সক্ষম হয়েছেন বলে আশা করা হচ্ছে।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিলের তথ্য অনুযায়ী, শুক্রবার গ্রীষ্মমন্ডলীয় ঝড় উইফা দেশটিকে অতিক্রম করার পর থেকে চলমান মৌসুমি বৃষ্টিপাতের ফলে মধ্য ও দক্ষিণ ফিলিপাইনে কমপক্ষে তিন জন নিহত ও সাত জন নিখোঁজ রয়েছেন।

প্রতি বছর কমপক্ষে ২০টি ঝড় বা টাইফুন ফিলিপাইনে আঘাত হানে অথবা দেশটির কাছাকাছি আসে। এই প্রাকৃতিক দুর্যোগের আঘাতে দেশটির দরিদ্রতম অঞ্চলগুলো সাধারণত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব উষ্ণায়নের ফলে মারাত্মক ও ধ্বংসাত্মক ঝড়গুলো আরো শক্তিশালী হচ্ছে।

সূত্র-এএফপি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech