শিরোনাম :
জাতীয় গ্রিডে আজ যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন : মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপি ১১ দলীয় ঐক্যের রংপুর লং মার্চ শুরু ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের ১০ মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ঢাকা সহ অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮

ফেব্রুয়ারিজুড়ে থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা

  • ০৭:৫১ পিএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

চলতি ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বৃষ্টির পূর্বাভাসের বিষয়ে বলা হয়েছে, এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুইদিন বজ্র বৃষ্টি, শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ফেব্রুয়ারি মাসে সারাদেশে স্বাভাবিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্ত এবারের ফেব্রুয়ারি মাসে এরচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির চেয়েও কম শীত থাকবে। সকাল বেলা কিছুটা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে।

জানা গেছে, জানুয়ারি মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম (-৯৯%) বৃষ্টিপাত হয়েছে। এ মাসের ৩, ৯ থেকে ১১, ১৯ ও ২৪ থেকে ২৭ তারিখে দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস (সীতাকুণ্ড, ৬ জানুয়ারি) এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস (তেঁতুলিয়া, ১০ জানুয়ারি) রেকর্ড করা হয়।

এ মাসে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ০.৪ ডিগ্রি ও ১.১ ডিগ্রি বেশি এবং সারাদেশে গড় তাপমাত্রা ০.৭ ডিগ্রি বেশি ছিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech