শিরোনাম :
অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম ওয়ান ডে সিরিজ জয় বাংলাদেশের ফিফা বিশ্বকাপ ২০২৬’র সময় সূচি : উদ্বোধনী ম্যাচ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা আজ রাত ১ টায় কৃষক কার্ডের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটে জুলাই শহীদ পরিবারের জন্য মাসিক ভাতার প্রস্তাব: শহীদ পরিবার পাবে ২০ হাজার টাকা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম পুশ-ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ সমাবেশ ও ঢাকায় বিক্ষোভ করবে ১১ দল

বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ১০:৩৭ এএম, সোমবার, ৭ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি বা জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার ৬ জুলাই সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও সেখানে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সকলের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে মিডিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ১০ মাসে আপনারা জঙ্গিবাদের কোনো তথ্য দিতে পেরেছেন? যখন ছিল তখন দিয়েছেন। এখন নেই, তাই দিতে পারেন না। বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই।

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেওয়া ইস্যুতে উপদেষ্টা বলেন, যে তিনজনকে দেশে পাঠানো হয়েছে, তাদের কেউ জঙ্গি নয়। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজও দিয়েছে। মূলত তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনজনকে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচজনকে নিয়ে কথা বলেছেন, সেই পাঁচজন দেশে আসেনি। তাদের সাথে আমাদের সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখব। তবে বাংলাদেশে এদের কোনো সম্পৃক্ততা নেই।

রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাক-সবজি, ফলমূল প্রভৃতি বিদেশে রপ্তানি করা হয়। রপ্তানি প্রক্রিয়া দেখার জন্যই কার্গো ভিলেজ পরিদর্শনে আসা।

তিনি বলেন, যেহেতু আমাদের দেশের রপ্তানির পরিমাণ অনেক বেড়ে গেছে, তাই কোল্ড স্টোরেজ আরও বড় করার পরিকল্পনা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের জন্য বড় সুখবর হচ্ছে আমাদের নতুন এক্সপোর্ট টার্মিনাল, সেখানে যদি কোনো মালামাল বা পণ্য স্ক্যানিং হওয়ার পরও বিমানে যেতে না পারে, তাহলে সঙ্গে সঙ্গে এসব মাল কোল্ড স্টোরেজে রাখা যাবে।

তিনি বলেন, বর্তমানে বিমান যদি ওভারলোড হয়, তাহলে যেসব মাল রেখে দিতে হয়, সেগুলো রাখার জন্য কোল্ড স্টোরেজ নেই। কিন্তু নতুন টার্মিনালে এই সুযোগটা থাকছে।

উপদেষ্টা বলেন, আমরা শুধু একটা-দুইটা পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। কীভাবে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা করছি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech