শিরোনাম :
বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ কিয়েভে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো রুশ বাহিনী- নিহত ২৭ জুনে রফতানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ নৌবহরে যুক্ত হয়েছে ৫টি জাপানী পেট্রোল বোট ঢাকা সহ ৮ অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার ‎৫ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, ঠিকাদার প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা জরিমানা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ

বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান

  • ১১:১১ এএম, শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
ছবি: প্রতিকী

।।বিকে ডেস্ক।।
বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি অভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার ২ জুলাই আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ জুন বান্দরবান রিজিয়নের আওতাধীন রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক দল ওই আস্তানায় অভিযান চালায়। তবে বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে পালিয়ে যায়।

এ সময় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানের ধারাবাহিকতায় বর্তমানে আশপাশের এলাকায় তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে।

অভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়।

এ ঘটনাকে ঘিরে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
অভিযান শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech