শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের-আরাফাত সহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিহত দুই সেনার পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওসিদের জবাবদিহির আওতায় আনা হবে নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দুদকের অভিযোগের জবাবে – প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ১৩ বেসামরিক আহত শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির আকাশ আংশিক মেঘলা থাকলেও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম – গরমের অনুভূতি বাড়তে পারে

বিএনপির স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা হস্তান্তর

  • ০৮:৩১ পিএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

স্বাস্থ্যখাতে সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের কাছে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য সংস্কার কমিশনের অফিসে প্রস্তাবনা জমা দেয় বিএনপির প্রতিনিধিদল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এছাড়াও ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক রফিক আল কবির লাবু, ডা. পারভেজ রেজা কাকন, সহ- পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপির নার্সিং বিষয়ক সম্পাদক জাহানারা খাতুন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech